Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
  • কালিগঞ্জে মেয়ে হত্যার শোকে পিতার মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অধিকাল ভাতা পুনর্বহাল দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreমে ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
অধিকাল ভাতা পুনর্বহাল দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি
Oplus_16908288
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বন্দরে কর্মরত কর্মচারীরা। রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই কর্মসূচির কারণে বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম এবং পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট ও ভোগান্তি।

“স্থলবন্দর দাবি আদায় পরিষদ”-এর ব্যানারে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় আয়োজিত এ কর্মবিরতিতে বন্দরের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক কর্মচারী অংশ নেন। এ সময় তারা অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা বলেন, অফিস সময়ের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত ছয় মাস আগে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই সরকার হঠাৎ করে সেই ভাতা বন্ধ করে দেয়। এতে বন্দরের কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপের মধ্যেও রয়েছেন।

বক্তারা আরও বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর হওয়ায় এখানে প্রতিদিন অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হয় কর্মচারীদের। সরকারি ছুটি কিংবা নির্ধারিত সময়ের বাইরেও দায়িত্ব পালন করতে হচ্ছে। অথচ অধিকাল ভাতা বন্ধ থাকায় তারা চরম হতাশা ও ক্ষোভের মধ্যে দিন পার করছেন।

কর্মচারী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অধিকাল ভাতা পুনর্বহাল করে তাদের ন্যায্য দাবি মেনে নেয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান তারা।

এদিকে কর্মবিরতির কারণে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। বেশ কিছু পণ্যবাহী ট্রাক বন্দরের বিভিন্ন পয়েন্টে আটকা পড়ে এবং পণ্য খালাসে বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.