Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী

banglarbhoreBy banglarbhoreমে ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
Share
Facebook Twitter LinkedIn

হিমেল খান
যশোর শহরের বিভিন্ন এলাকায় মূল বিদ্যুৎ লাইনের মাঝখান থেকে শাখা সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। তবে এসব সংযোগ কতগুলো, কোথায় কোথায় রয়েছে সে বিষয়ে বিদ্যুৎ বিভাগের কাছে কোন পূনর্ণাঙ্গ তালিকা নেই। ফলে তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। নগরবাসী বলছে এভাবে বিদ্যুৎ সংযোগ কারণে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

যশোর শহরে বিদ্যুতের চাহিদা প্রায় ৬০ মেগাওয়াট। নগরায়নের বিস্তার ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির কারণে চাহিদা বাড়লেও বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন, বর্তমানে সরবরাহে কোন সংকট নেই।

শহরের ব্যস্ততম এলাকা মুজিব সড়ক ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে মূল বিদ্যুৎ লাইনের তারের বাইরের রাবার কেটে শাখা সংযোগ নেয়া হয়েছে। এসব সংযোগের মাধ্যমে দোকানপাট ও ভবনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি থেকে নিচের দিকে ঝুলে থাকা তারও দেখা গেছে, যা স্থানীয়দের কাছে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শহরের সার্কিট হাউস এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, এ ধরনের অব্যবস্থাপনার কারণে যেকোন সময় শর্ট সার্কিট, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যশোরের সাবেক সভাপতি খাইরুল উমাম বলেন, অনেক ক্ষেত্রে খরচ কমানোর উদ্দেশ্যে এভাবে শাখা সংযোগ নেয়া হয়। তবে এতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয় এবং সঠিক তদারকি না থাকলে সমস্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী সার্ভিস পয়েন্ট বা খুঁটি থেকে সংযোগ নেয়ার কথা থাকলেও মূল লাইনের মাঝখান থেকে সংযোগ নেয়া কারিগরি দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

যশোর সরকারী এমএম কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ছোলজার আহমেদ বলেন, এ ধরনের সংযোগের কারণে ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় ঝড় বা বাতাসের কারণে এ সব তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে।

অন্যদিকে ব্যবহারকারীদের দাবি, তারা অনুমোদিত মিটার ব্যবহার করে নিয়ম মেনেই বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন। তাদের মতে, শাখা সংযোগে তার কম লাগে, ফলে খরচও অনেক কমে আসে।

তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, অনুমোদিত মিটার থাকলে শাখা সংযোগ সব সময় অবৈধ হিসেবে গণ্য হয় না। তবে এক্ষেত্রে কারিগরি মানদণ্ড ও নিরাপত্তা অনুসরণ না করলে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান চালানো এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

যশোর ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান বলেন, মিটার থাকলে সংযোগ ব্যৈ হিসেবে বিবেচিত হয়। তবে কিছু এলাকায় অবৈধভাবে লাইন টেনে বিদ্যুৎ ব্যবহার করা হয়। বিশেষ করে ফুটপাতের কিছু দোকানগুলোতে এ ধরনের প্রবণতা বেশি। এ জন্য পৌরসভার সাথে সমন্বয় প্রয়োজন।

তিনি আরও জানান, শহরে কতগুলো শাখা সংযোগ রয়েছে, তার কোন সুনির্দিষ্ট পরিসংখ্যান বা তালিকা বিদ্যুৎ বিভাগের কাছে নেই।

দৃশ্যমান সংযোগ থাকলেও পূর্ণাঙ্গ চিত্র অনুপস্থিত থাকায় তদারকি ও ঝুঁকি নির্ধারণ কার্যকরভাবে করা যাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সচেতন মহলের মতে, দ্রুত এসব সংযোগ চিহ্নিত করে তালিকা প্রস্তুত এবং নিরাপত্তা তদারকি জোরদার করা প্রয়োজন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.