Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreমে ১১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুহাটে জাল টাকা শনাক্ত ও অজ্ঞান পার্টির খপ্পর থেকে ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে যানজট নিরসনে সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো সড়কে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না বলেও তিনি জানান। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া ঈদকে সামনে রেখে ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে মজুদদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সকালে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভার শুরুতে এপ্রিল ২০২৬ মাসের অপরাধচিত্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। উপস্থাপনায় দেখা যায়, গত মাসে জেলায় ৬টি খুন ও ৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের মাসের তুলনায় বেশি। এছাড়া নারী নির্যাতন, মানব পাচার ও সিঁধেল চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়।

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনাটি সভায় বিশেষভাবে আরোচনা হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা।

সভায় মাদক, ছিনতাই এবং সীমান্তে চোরাচালান রোধে বিশেষ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।  পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনার একপর্যায়ে শহরের ফুটপাত থেকে ভাসমান দোকান উচ্ছেদ প্রসঙ্গ ওঠে। কয়েকজন সদস্য ঈদের আগ পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার অনুরোধ করেন। তবে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, এতে সাধারণ মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি হয় এবং সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

এছাড়া যশোর শহরে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা অবৈধ ইজিবাইক চার্জিং স্টেশনগুলোর বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক বলেন, ব্যক্তিগতভাবে বাসাবাড়িতে একটি ইজিবাইক চার্জ দেয়ার বিষয়টি শিথিল থাকলেও বাণিজ্যিক চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.