Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পিস্তল ও গাঁজাসহ যুবদল নেতা আটক
  • অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যায় জড়িত সন্দেহভাজন যুবক চট্টগ্রাম থেকে আটক
  • যশোরে অতিরিক্ত পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
  • ব্যবসায়ী আনিসুর হত্যার প্রতিবাদে নওয়াপাড়া বিক্ষোভ : বুধবার হরতাল
  • জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের অর্থ ও কারাদণ্ড
  • সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিমানী পূর্ণতা
  • মনিরামপুরে আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • আচার কিনে মায়ের কাছে ফেরা হলোনা শিশু রোজার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ১২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় তথ্য অধিকার আইন সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক প্রতিনিধিদের সচেতন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দ্য কার্টন সেন্টার ঢাকার আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)’র তত্ত্বাবধানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপত্বি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন, উপ-সহকারী পরিচালক মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সদস্য সাকিবুর রহমান, মনির উদ্দিন ও সহিদুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, জেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা প্রমুখ। কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দ্য কার্টন সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম।

ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, “তথ্য অধিকার নিশ্চিত হলে সমাজে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং দুর্নীতির সুযোগ সংকুচিত হয়। তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।” প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতার গুরুত্ব, মানবাধিকার রক্ষায় তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তা এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পিস্তল ও গাঁজাসহ যুবদল নেতা আটক

মে ১২, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যায় জড়িত সন্দেহভাজন যুবক চট্টগ্রাম থেকে আটক

মে ১২, ২০২৬

যশোরে অতিরিক্ত পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

মে ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.