Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি মে ১২, ২০২৬

মনিরামপুরে আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
মনিরামপুরে আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর সংবাদদাতা
“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
মনিরামপুরের এরিয়া ম্যানেজার হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।

বাগেরহাট এরিয়া ম্যানেজার আইয়ূব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাশুক শাহরিয়ার, থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ, ভেটেরিনারি সার্জন ডা. জেড এম হাসিব-উল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, “খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মানসম্মত দুগ্ধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দুগ্ধ শিল্প টেকসই হবে।”

প্রশিক্ষণে বক্তারা বর্ষাকালে গবাদিপশুর খাদ্য সংকট মোকাবেলায় সাইলেজ তৈরি, খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং গাভীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মডেল খামার গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারী খামারিরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করে ব্র্যাক ডেইরির এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.