Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১২, ২০২৬

পৈতৃক জমি জবরদখলের চেষ্টা প্রাণনাশের হুমকির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
পৈতৃক জমি জবরদখলের চেষ্টা প্রাণনাশের হুমকির অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝুমঝুমপুর গ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সেলিম কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝুমঝুমপুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মো. সেলিম ১২নং ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১০নং ঝুমঝুমপুর মৌজার ২১৫ দাগের ৬০ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনটি পাকা ঘর ও একটি টিনশেড স্থাপনা রয়েছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১১ মে ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে একই গ্রামের আনোয়ারা খাতুন, মাহবুব হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন তার জমিতে প্রবেশ করে গাছপালা কেটে ফেলে এবং জমির প্রবেশ গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। পরদিন ১২ মে সকাল ৯টার দিকে অভিযুক্তরা পুনরায় জমিতে গিয়ে জোরপূর্বক গাছ কাটতে শুরু করে।

ভুক্তভোগী সেলিম অভিযোগ করেন, তিনি বাধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে বের করে দেয়ার ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, বিবাদীরা যেকোনো সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে খুন-জখমসহ জমি জবরদখলের চেষ্টা করতে পারে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও আশঙ্কা করছেন তিনি। জমি নিয়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন অভিযোগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আবুল খায়ের, আব্দুল জলিল ও সুমন হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মো. সেলিম সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন। অভিযোগের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.