Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
  • ঝিকরগাছায় ১৫ ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৪ টিই অবৈধ
  • মশিয়াহাটী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
  • কেশবপুরে শিক্ষকের গায়ে হাত প্রধান শিক্ষকের ছেলের, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
  • রামপালে বাল্যবিয়ের কুফল ও নারী শিক্ষার গুরুত্ব বিষয়ক সচেতনতা সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে শিক্ষকের গায়ে হাত প্রধান শিক্ষকের ছেলের, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

banglarbhoreBy banglarbhoreমে ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
কেশবপুরে শিক্ষকের গায়ে হাত প্রধান শিক্ষকের ছেলের, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষককে মারধরের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে প্রধান শিক্ষকের অপসারণ ও অভিযুক্ত ছাত্রের বহিস্কারের দাবিতে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

জানা গেছে, অভিযুক্ত ছাত্র ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের ছেলে এবং দশম শ্রেণির শিক্ষার্থী। সহকারী শিক্ষককে মারধরের ঘটনার পর বিদ্যালয়জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। এ সময় তারা প্রধান শিক্ষকের অপসারণ এবং অভিযুক্ত ছাত্রের স্থায়ী বহিস্কারের দাবি জানায়।

শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষককে মারধরের মতো গুরুতর ঘটনার সুষ্ঠু বিচার না হলে বিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট হবে। আমরা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত

মে ১৪, ২০২৬

সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল

মে ১৪, ২০২৬

স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.