বাংলার ভোর প্রতিবেদক
মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে মানবপাচার প্রতিরোধ কমিটির অংশগ্রহণে সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি কালেক্টরেট ভবনের সভাকক্ষ সনেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এন্ড এ্যাওয়ারনেস সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন হক, রূপান্তর’র নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, রাইটস’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনীতা মল্লিক, জেলা কর্মসংস্থান ও জননশক্তি অফিস যশোরের সহকারী পরিচালক রাহিনুর ইসলাম, টিটিসি যশোরের অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ, আশ্বাস প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্প যশোরের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল পাল।
সম্মেলনে জেলা উপজেলা এবং ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ, জেলা সিটিএন নেটওয়ার্কের সদস্যবৃন্দ সিটিআইপি এ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করেন। সম্মেলনের আয়োজন করে
উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত কর্মশালায় আশ্বাস প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা প্রদান করেন উইনরক ইন্টারন্যাশনাল এবং আর্থিক সহায়তা প্রদান করে সুইজারল্যান্ড দূতাবাস।

