Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৫, ২০২৬

বাগআঁচড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার : ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা!

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাগআঁচড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার : ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা!
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শায় ৮০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ইস্রাফিল হোসেন ও সাদ্দাম হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের গণমাধ্যম শাখা। এর আগে বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমলাই গ্রামের ইস্রাফিল হোসেন (২৪) ও বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া এলাকার সাদ্দাম হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, মাদক বেচা-কেনার গোপন সংবাদের মাধ্যমে এসআই বাবলা দাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের আমতলা এলাকার আরশাদ আলীর বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে অপর একটি সূত্র জানায়, ইস্রাফিল হোসেন ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যা পুলিশের জব্দ তালিকায় দেখানো হয়নি।

আরো জানা গেছে, ইস্রাফিল ও সাদ্দাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা কারবারের সাথে জড়িত থাকলেও কখনো গ্রেপ্তার হননি। বাগআঁচড়া ইউনিয়নের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পৃষ্ঠপোষকতায় তারা এই মাদকের কারবার চালিয়ে যাচ্ছে।

সচেতন মহলের দাবি মাদকের সাথে জড়িত, এবং পৃষ্ঠপোষকতারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে সমাজ থেকে মাদকের কারবার অনেকটাই কমে যাবে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সুজন কুমার মন্ডল জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ এবং প্রেপ্তারকৃত দুই আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.