Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা মে ১৫, ২০২৬

পাইকগাছায় প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে কপিলমুনির চলার সাথী এবং দড়িটানায় পাইকগাছার হাঁটার সাথী চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকেলে পাইকগাছা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, দড়িটানা ও হাড়ি ভাঙা খেলার আয়োজন করে হাঁটার সাথী সংগঠন। হাঁটার সাথী ও চলার সাথী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলা ৩-৩ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ১-০ ব্যবধানে চলার সাথী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

এরপর দড়িটানায় চলার সাথী একাদশকে পরাজিত করে হাঁটার সাথী একাদশ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে হাড়িভাঙা খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, জাপান প্রবাসী শামীম আহসান লেলিন এবং চলার সাথীর সভাপতি আব্দুর রহমান জয়লাভ করেন।

খেলা শেষে হাঁটার সাথী সংগঠনের সভাপতি এমএম আব্দুস সামাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন জাপান প্রবাসী শামীম আহসান লেলিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম, শুকুরুজ্জামান, সাবেক সভাপতি জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ইলিয়াস হোসেন, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সজল বিশ্বাস, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডল, ব্যাংক ব্যবস্থাপক হাদিসুজ্জামান, মোশাররফ হোসেন, গাজী শহিদুল ইসলাম খোকন, ডা. আনোয়ার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, ফয়সাল মাহমুদ অপু, সুনীল কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, কাজী জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, প্রভাষক গোপাল চন্দ্র মন্ডল, গাজী আব্দুস সামাদ, ফয়সাল রাশেদ সনি, শেখ আব্দুল আজিজ, আব্দুর রহমান, শেখ হেদায়েত আলী, সঞ্জয় কুমার মন্ডল, হিমাদ্রি দে, জগদীশ দে, অজয় সাধু, সমর দাশ, ডালিম, ইউসুফ সরদার, আব্দুল কুদ্দুস, প্রশান্ত মন্ডল। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক আব্দুল আজিজ, সন্তোষ কুমার সরদার ও মুহাম্মদ শফিয়ার রহমান।

খেলা পরিচালনায় ছিলেন রমজান হোসেন, জামিলুর রহমান রানা ও প্রসেনজিৎ মণ্ডল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.