বাংলার ভোর প্রতিবেদক
বিল হরিনা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন ও ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিল হরিণা এবং মুক্তেশ্বরীর বর্তমান পরিস্থিতি ও আইনগত অবস্থা তুলে ধরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য শেখ রাকিবুল ইসলাম নয়ন, বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, ভাতুড়িয়া অঞ্চলের নেতা ফিরোজ হোসেন, তোহিদ মোড়ল এবং মাসুদুর রহমান।

