মাগুরা সংবাদদাতা
মাগুরায় র্যাবের অভিযানে দুইটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি ককটেল, দুইটি শর্টগানের সীসা কার্তুজ এবং চারটি হাসুয়াসহ অবৈধ অস্ত্রধারী এ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মাগুরা সদর উপজেলার রাউতাড়া গ্রামের গীরিদারি আশ্রমের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. নাইম (৩৫) কে আটক অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরে আটক আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

