Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খরতাপে পুড়ছে খুলনাঞ্চল
  • যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘শতভাগ অনিয়মমুক্ত খাদ্যবিভাগ দাবি’
  • দুই শতাব্দীর ঐতিহ্যবাহী যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী
  • মহাসড়কের পাশ অসম রেখেই যান চলাচল, দুর্ঘটনার আশঙ্কা
  • হোটেলের নোংরা-ময়লা আর খোলা টয়লেটের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
  • অভয়নগরের এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, যুবক আটক
  • মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহার দাবিতে যশোরে মানববন্ধন
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় ১ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য ভোগান্তিতে শতাধিক পরিবার

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
শার্শায় ১ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য ভোগান্তিতে শতাধিক পরিবার
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা
স্বাধীনতার পর কেটে গেছে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময়। দেশের আনাচে-কানাচে লেগেছে আধুনিকতার ছোঁয়া, দৃশ্যমান হয়েছে বড় বড় উন্নয়ন প্রকল্প। তবে এর ঠিক উল্টো চিত্র যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।

এখানকার “খালধার পাড়া” এলাকার মাত্র এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার। দীর্ঘ এই সময়ে এক ঝুঁড়ি মাটিও না পড়ায় রাস্তাটি এখন নর্দমায় পরিণত হয়েছে। যার ফলে কার্যত জনবিচ্ছিন্ন ও ‘গৃহবন্দি’ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, রুদ্রপুর গাঙধার পাড়ার গোলাম হোসেনের বাড়ির সামনে থেকে শুরু করে খালধার পাড়ার মুকুল হাজির বাড়ি পর্যন্ত এই ১ কিলোমিটার রাস্তাটিই ওই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম। কিন্তু বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে ইরি-বোরো মৌসুমে রাস্তাটির বেহাল দশার কারণে কৃষকরা মাঠের ধান কেটে ঘরে তুলতে পারছেন না।

কৃষকরা মাথায় করে বা বিকল্প উপায়ে ধান আনতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ভোগান্তির চিত্র শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয়, এলাকার সামাজিক ও চিকিৎসাব্যবস্থাও এই এক রাস্তার কারণে ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ডাক্তারখানায় বা হাসপাতালে নেয়ার কোনো উপায় থাকে না। এমনকি যাতায়াত ব্যবস্থার এই করুণ দশার কারণে এই পাড়ার বিবাহযোগ্য মেয়েদের বিয়ে দিতেও চরম বেগ পেতে হচ্ছে অভিভাবকদের। ভাঙা রাস্তার অজুহাতে অনেকেই এই গ্রামে আত্মীয়তা করতে চান না।

রুদ্রপুর গ্রামের বড় মসজিদের মুয়াজ্জিন জিয়ারুল ইসলাম, গোলাম হোসেনসহ একাধিক ভুক্তভোগী জানান, ভোটের সময় এলে অনেক মেম্বার-চেয়ারম্যান রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট চলে গেলে আর কেউ খোঁজ নেয় না। বহুবার অনুরোধ করার পরও রাস্তাটি সংস্কারে কেউ উদ্যোগ নেয়নি। আমরা এখন অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি।

ভুক্তভোগী এই শতাধিক পরিবারের কষ্ট লাঘব করতে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে অতি দ্রুত রাস্তাটিতে মাটি ভরাটসহ পাকাকরণের জন্য বর্তমান সরকার প্রধান ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন অবহেলিত রুদ্রপুর খালধার পাড়ার বাসিন্দারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খরতাপে পুড়ছে খুলনাঞ্চল

মে ১৭, ২০২৬

যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘শতভাগ অনিয়মমুক্ত খাদ্যবিভাগ দাবি’

মে ১৭, ২০২৬

দুই শতাব্দীর ঐতিহ্যবাহী যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.