Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
  • যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • যশোরে কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা !
  • যশোরে চামড়া সংরক্ষণে মাদ্রাসা পর্যায়ে বরাদ্দ ১৬৫ মে. টন লবণ
  • যশোরে ৩০ তরুণ উদ্যোক্তার সবুজ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন
  • চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৩০ তরুণ উদ্যোক্তার সবুজ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ৩০ তরুণ উদ্যোক্তার সবুজ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চাকরির পেছনে না ছুটে পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলছে একদল তরুণ-তরুণী। বুধবার বিকালে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত গ্রিন এন্টারপ্রেনারশিপ পিচ ডে অনুষ্ঠানে নিজেদের উদ্ভাবনী ও পরিবেশসম্মত ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন তারা।

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘ইয়ুথ কানেক্ট: ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৫১০ জন তরুণ-তরুণী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্য থেকে বাছাইকৃত ১৫টি উদ্যোগের ৩০ জন তরুণ উদ্যোক্তা অ্যাডভান্সড বুটক্যাম্পে ব্যবসায় পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল মডেলিং, টেকসই উন্নয়ন কৌশল ও পিচিং দক্ষতার বিশেষ প্রশিক্ষণ নেন।

অনুষ্ঠানে উপস্থাপিত উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল হস্ত ও কারুশিল্পভিত্তিক ‘আমাদের হস্তশিল্প’, ‘পাটজাত পণ্যের নতুনত্ব’, কৃষিভিত্তিক ‘পাটুয়ারী অর্গানিক অ্যাগ্রো ফার্ম’, ‘গ্রিন সেফ এগ্রো ফার্ম’, নার্সারিভিত্তিক ‘গ্রীন গার্ড’, পরিবেশবান্ধব প্যাকেজিং নিয়ে ‘সবুজ প্যাকেজিং’ এবং নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করা ‘এসওয়াই বায়োপ্যাড’সহ বৈচিত্র্যময় আরও বেশ কিছু উদ্যোগ।

বিশেষজ্ঞ প্যানেল তরুণদের উপস্থাপনা মূল্যায়ন করে তিনটি উদ্যোগকে বিশেষ স্বীকৃতি ও প্রণোদনামূলক পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সহ-সভাপতি মৃত্যুঞ্জয় অধিকারী, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক, যশোরের উৎসব টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় দত্ত, চুয়াডাঙ্গার জনতা ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ওলে উল্লাহ, জাহানারা যুব মহিলা সংস্থার চেয়ারম্যান জাহানারা খাতুন এবং গীতাঞ্জলি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সুমন সাহা।

স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউণ্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান খান। বক্তব্য রাখেন ‘ইয়ুথ কানেক্ট: ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’র প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম লিটন।

অতিথিরা তাদের বক্তব্যে তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সরকারি-বেসরকারি পর্যায় থেকে যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এই সবুজ উদ্যোগগুলো ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বর্তমানে প্রকল্পের ফেজ-২ চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর, মেহেরপুর সদর, জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা-এই ছয়টি উপজেলায় চলমান রয়েছে, যার মাধ্যমে আরও ৫০০ তরুণ-তরুণী সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে বলে আয়োজকরা জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

মে ২১, ২০২৬

এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান

মে ২১, ২০২৬

‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.