Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা
  • আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী
  • টিকা নিয়েও যশোরে ৪৯৯ শিশু হাসপাতালে ভর্তি
  • কালীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
  • দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ
  • ইনস্টিটিউট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
  • যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভার প্রতিবেদক
সরকার কর্তৃক অনুমোদিত প্রস্তাবিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পকে দেশের জন্য আরও একটি ‘বিষফোঁড়া’ ও জাতীয় স্বার্থ পরিপন্থী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

বৃহস্পতিবার সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য ৩৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ ও একনেকে পাস করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার দূরভিসন্ধিমূলকভাবে গঙ্গা ব্যারেজের স্থলে ‘পদ্মা ব্যারেজ’ নামে এই প্রস্তাব অনুমোদন করেছিল।

যা বর্তমান সরকার একনেকে চূড়ান্ত করল। অতীতের সরকারগুলোর মতো এবারও জনগণকে অন্ধকারে রেখে এবং সংসদকে পাশ কাটিয়ে এমন একটি মহাপরিকল্পনা সংশ্লিষ্ট এলাকার মানুষ ও দেশীয় বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা না করেই পাস করা হয়েছে।

বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান আমলে মার্কিন প্রকৌশলীদের পরামর্শে ফারাক্কা বাঁধের বিপরীতে গঙ্গা ব্যারেজ প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। তখন থেকেই এর অসারতা ও লাভ-ক্ষতি নিয়ে বিশেষজ্ঞ মহলে বিতর্ক চলছে। সরকার সেসব আমলে না নিয়ে কেবল পানি উন্নয়ন বোর্ডের ওপর নির্ভর করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ষাটের দশকে মার্কিন ক্রুগ মিশনের পরামর্শ অনুযায়ী উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণের নামে যে ‘কর্ডন পলিসি’ নেয়া হয়েছিল, তা বাংলাদেশের নদী ও প্রাকৃতিক ভূমি গঠন প্রক্রিয়াকে বিপর্যয়ের মুখে ফেলে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও আজ তার সুরাহা হচ্ছে না। এছাড়া, ভারতের গজলডোবা ব্যারেজের বিপরীতে দেশের তিস্তা ব্যারেজ কোনো সমস্যার সমাধান করতে পারেনি। বরং এখন তিস্তা প্রকল্পের জন্য বিদেশিদের দ্বারস্থ হতে হচ্ছে। যার ভবিষ্যৎ অনিশ্চিত।

বিবৃতিতে প্রকল্পের টেকনিক্যাল ত্রুটি উল্লেখ করে বলা হয়, প্রস্তাবিত প্রকল্প এলাকা ভাটিতে গোয়ালন্দে গঙ্গা ও যমুনার মিলিত প্রবাহের দীর্ঘ পথ। ব্যারেজ নির্মাণের ফলে যমুনার প্রবাহই প্রধান হয়ে উঠবে, যা উভয় নদীর স্বাভাবিক গতিকে ব্যাহত করবে। এর ফলে সমুদ্রের লোনা পানি দেশের প্রধান ও শাখা নদীগুলোর আরও উজানে প্রবেশ করবে। যা মৎস্য ও কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তাছাড়া, পদ্মা নদী যেভাবে সংকুচিত হচ্ছে তা নদীর স্বাভাবিক প্রবাহকে আরও বিঘ্নিত করবে। এসব বিষয় এই প্রকল্পে বিবেচনা করা হয়নি।

ইকবাল কবির জাহিদ অভিযোগ করেন, ভারত আন্তঃদেশীয় নদীর আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশকে বঞ্চিত করছে। যখন রাজনৈতিকভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের পানির ন্যায্য হিস্যার দাবি জোরদার করা জরুরি, তখন এই প্রকল্প গ্রহণ করে বাংলাদেশের জাতীয় স্বার্থকে খর্ব করা হচ্ছে। পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে লাভবান হবে ভারত এবং এর ফলে বাংলাদেশের পানির হিস্যার দীর্ঘদিনের আন্দোলন আড়ালে চলে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শাসকগোষ্ঠীর ক্ষমতায় যাওয়া ও টিকে থাকার ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীলতা সর্বজনবিদিত। এই প্রকল্পের ক্ষেত্রেও ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে।

নদীর নাব্যতা রক্ষা ও পানি সংকটের সমাধান না হয়ে এই প্রকল্প বৃহৎ অঙ্কের অর্থ অপচয় এবং নানামুখী সংকটের জন্ম দিয়ে দেশের ওপর একটি স্থায়ী বোঝা হিসেবে চেপে বসবে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়। একই সাথে দেশপ্রেমিক পানি বিশেষজ্ঞ, জনগণ ও সংসদকে আড়ালে রেখে নেয়া এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায় সংগঠনটি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা

মে ২১, ২০২৬

আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী

মে ২১, ২০২৬

টিকা নিয়েও যশোরে ৪৯৯ শিশু হাসপাতালে ভর্তি

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.