Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইনস্টিটিউট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
  • যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার
  • মণিরামপুরে স্মার্ট কৃষির চর্চায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • রামিসা হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ
  • পাইকগাছায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
  • যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন
  • যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ভূমি সেবা সহজিকরণ ও জনভোগান্তি কমানোর লক্ষ্যে তিন দিনব্যাপি ভূমি মেলার অংশ হিসেবে যশোরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপরিচালক রফিকুল হাসান, বাসুদেব মালো এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যরা।

সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সেবার ক্ষেত্রে কোথায় বাধা বা অসুবিধা রয়েছে তা চিহ্নিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভূমি সেবা আরও সহজ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। তিনি বলেন, এটি এমন কোনো মেলা নয় যেখানে সব সেবা তাৎক্ষণিকভাবে দেয়া হবে।

বরং ভূমি অফিস-সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে প্রযুক্তিগত ও বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন।

তিনি আরও বলেন, যশোর সদরে বছরে তিন হাজারের বেশি ভূমি-সংক্রান্ত মেডিয়েশন করা হয়। জমিজমা সংক্রান্ত বিষয় জটিল হওয়ায় অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যেও বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়। এ কারণে ভূমি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।

জেলা প্রশাসক জানান, সরকার পরীক্ষামূলকভাবে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে এবং ধাপে ধাপে আধুনিক সেবা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়।

এ ধরনের আয়োজন থেকে প্রাপ্ত অভিযোগ ও সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে।

তিনি প্রাথমিক শিক্ষা পর্যায় থেকেই ভূমি-সংক্রান্ত মৌলিক শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। তার ভাষায়, ক্লাস ফাইভ থেকে ধাপে ধাপে ভূমি বিষয়ে শিক্ষা কাঠামো থাকলে মানুষ সচেতন হবে এবং বিরোধও কমবে।

সেমিনারে প্রায় ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সমাপনী দিনে ১৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইনস্টিটিউট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

মে ২১, ২০২৬

মণিরামপুরে স্মার্ট কৃষির চর্চায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

রামিসা হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.