Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইনস্টিটিউট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
  • যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার
  • মণিরামপুরে স্মার্ট কৃষির চর্চায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • রামিসা হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ
  • পাইকগাছায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
  • যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন
  • যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিই-২০২৬ বি ও এসপিএসএসসি-২০২৬বি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

৮৮তম বাফা কোর্সে সার্বিক কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী “সোর্ড অব অনার” অর্জন করেন। উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হক “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” লাভ করেন।

এছাড়া জেনারেল সার্ভিস প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী “কমান্ড্যান্টস ট্রফি” এবং গ্রাউন্ড ব্রাঞ্চে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য “বিমান বাহিনী প্রধানের ট্রফি” অর্জন করেন।

এবারের গ্রীহমসকালীন টার্মে “বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন” চ্যাম্পিয়ন হিসেবে একাডেমি পতাকা অর্জনের গৌরব লাভ করে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দর সমূহের ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী।

অনুষ্ঠান শেষে ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক মিশনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইনস্টিটিউট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

মে ২১, ২০২৬

যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার

মে ২১, ২০২৬

মণিরামপুরে স্মার্ট কৃষির চর্চায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.