Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইনস্টিটিউট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
  • যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার
  • মণিরামপুরে স্মার্ট কৃষির চর্চায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • রামিসা হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ
  • পাইকগাছায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
  • যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন
  • যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুবদল।

বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুবদল নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সময়ে মিথ্যা মামলা, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দমিয়ে রাখার চেষ্টা করা হলেও নেতাকর্মীরা রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।

তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, আওরঙ্গজেব, সবুজ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

এ সময় শার্শা উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইনস্টিটিউট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

মে ২১, ২০২৬

যশোরে ভূমি সেবা সহজিকরণে সেমিনার

মে ২১, ২০২৬

মণিরামপুরে স্মার্ট কৃষির চর্চায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.