Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ঝিকরগাছায় মিম হত্যা মামলায় পাঁচজন কারাগারে
  • চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
  • শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • যশোরে হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি ‘ভাগ্নে ইমন’ গ্রেফতার
  • যশোর জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
  • খালপাড় পড়ে ছিলে কাজল কুমার ঘোষের মরদেহ
  • যশোরে বইমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি ‘ভাগ্নে ইমন’ গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreমে ২২, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
যশোরে হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি ‘ভাগ্নে ইমন’ গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের খয়েরতলা এলাকা থেকে অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি ইমন কাজী ওরফে ‘ভাগ্নে ইমন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর কোম্পানি।

র‌্যাব সূত্র জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার খয়েরতলা এলাকায় অভিযান চালায়।

অভিযানে গত ২৭ মার্চ ২০১৬ সালে যশোর শহরের শংকরপুর এলাকার জিম তরফদার হত্যা এবং ১০ ফেব্রুয়ারি ২০২৪ সালে যশোর রেলস্টেশন এলাকার মো. জুম্মান সরদার হত্যা মামলার সঙ্গে জড়িত আসামি ইমন কাজী ওরফে ভাগ্নে ইমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমন কাজী যশোর শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম খালিদ কাজী। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মে ২২, ২০২৬

ঝিকরগাছায় মিম হত্যা মামলায় পাঁচজন কারাগারে

মে ২২, ২০২৬

চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

মে ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.