Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা
  • প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি
  • তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 
  • ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে
  • চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্য
  • স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫
  • যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী
  • এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে : পাটোয়ারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে হাসপাতালের দায়িত্বরত পুলিশ। বুধবার দুপুরে হাসপাতালের ভেতর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের মাসুমের স্ত্রী নাদিরা (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শরিফুলের স্ত্রী জ্যোতি (৩০)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই নারী হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরি করে গোপনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় কর্তব্যরত দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে সরকারি মালামাল উদ্ধার করা হলে দুজনকে আটক করা হয়।

পরে আটকদের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পির কার্যালয়ে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা উদ্ধার হওয়া সরকারি সামগ্রি বাইরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি মালামাল চুরির ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের সরকারি সম্পদ রক্ষায় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা

জুন ৩, ২০২৬

প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি

জুন ৩, ২০২৬

তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.