Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৩, ২০২৬

মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মুক্তেশ্বরী নদীর মাঝে অবস্থিত আদ-দ্বীন সখিনা হাসপাতালসহ সকল অবৈধ দখল উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং উজানে ভৈরব নদীর সঙ্গে মুক্তেশ্বরীর সংযোগ পুনঃস্থাপনের দাবিতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন যশোর।

বুধবার বিকেল ৫ টায় ভোলা ট্যাংক রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৭ জুন দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং ১৫ জুন বিকেল ৫টায় পুলেরহাট মুক্তেশ্বরী পাড় থেকে দড়াটানা ভৈরব চত্বর পর্যন্ত পদযাত্রা।

মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিতে¦ বক্তব্য রাখেন, মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের সদস্য হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, আবু হাসান, আহসান উল্লাহ ময়না, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

সভায় বক্তারা বলেন, চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়ার মনসাতলা এলাকায় মুক্তেশ্বরী নদী ও জিয়া খাল দখলমুক্ত করে খনন কাজ শুরুর উদ্যোগ নেয়ায় জেলা প্রশাসন, বিল হরিণা রক্ষা কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-কে ধন্যবাদ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন, রিয়াদ রহমান, পলাশ বিশ্বাস, শরিফ আহমেদ বাপ্পি, মুস্তাফিজুর রহমান কবির ও উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

বিশেষভাবে উপস্থিত ছিলেন বিল হরিণা রক্ষা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম নয়ন, যিনি আন্দোলনের প্রতি সংহতি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.