Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
  • কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
  • সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
  • পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
  • পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১২, ২০২৬

জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
জয়তী সোসাইটি যশোর প্রাঙ্গণে শুক্রবার ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ও ইকোর সহযোগিতায় আয়োজিত ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণেই রাজনীতি করে আসছে। এ সময় তিনি ষাটোর্ধ্ব মায়েদের জন্য জয়তী সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মায়েদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

ক্যাম্পে চিকিৎসা দেন ফ্যাকো সার্জন ডা. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর মহিলা দলের সভাপতি শামসুন নাহার পান্না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নুর, জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সভাপতি হাজী আনিসুর রহমান মুকুল এবং সদস্য রাফ্ফাত আরা ডলি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাল্টু, স্বাস্থ্য ব্যবস্থাপক শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, সিরিয়া সুলতানা রিনা, শাহিনা আক্তার, শাহনাজ পারভিন রুপা, বিউটি কুন্ডু,বর্ণালী সরকার প্রমুখ।

ক্যাম্পে ১৫০ জন মায়েদর মধ্যে ১৩৫ জন মাকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়েছে, এছাড়া ১৫ জন মায়ের চোখে অপারেশনসহ লেন্স বসানোর উদ্যোগ নেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.