Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
  • কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
  • সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
  • পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
  • পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১২, ২০২৬

কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬”।

শুক্রবার সকাল নয়টা থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল আবিস্কার প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটটচাঁদপুর-মহেশপুরের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার ও সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক খান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, এনসিপির নেতা হৃদয় আহমেদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিার্থীদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনী চিন্তাধারায় সমৃদ্ধ হতে হবে। স্টার্টআপ ও গবেষণাভিত্তিক শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন স্কুল ও শিাপ্রতিষ্ঠানের শিার্থীদের উদ্ভাবিত প্রকল্প ও বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, শিার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা মনোভাব এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১ম স্থান, কোটচাঁদপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২য় স্থান ও কামিল মাদ্রাসা ৩য় স্থান অধিকার করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.