Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা
  • প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি
  • তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 
  • ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে
  • চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্য
  • স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫
  • যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী
  • এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে : পাটোয়ারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৬No Comments১ Views
Facebook Twitter WhatsApp
ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদরের একটি ভোটকেন্দ্রে বোমা হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারধরের মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসানকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক যুবলীগ কর্মী মেহেদী হাসান গোয়ালদাহ এলাকার বাসিন্দা।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায় এবং বিএনপি নেতাকর্মীদের মারধর করে।

এ ঘটনার দীর্ঘ সময় পর ২০২৪ সালের ১৯ নভেম্বর ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে এই ঘটনার সাথে যুবলীগ কর্মী মেহেদী হাসানের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ ও অভিযোগ পাওয়া যায়।

এরই ভিত্তিতে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার দুপুরে আটক যুবলীগ কর্মী মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা

জুন ৩, ২০২৬

প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি

জুন ৩, ২০২৬

তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.