Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা
  • প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি
  • তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 
  • ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে
  • চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্য
  • স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫
  • যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী
  • এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে : পাটোয়ারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

এ দাবিতে বুধবার প্রেসক্লাব যশোরে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবির বিষয়ে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুবর্ণভূমি সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, নূর ইসলাম, শহিদ জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ইউনিয়নের নেতারা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা

জুন ৩, ২০২৬

তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 

জুন ৩, ২০২৬

ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.