Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
  • ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা
  • হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
  • খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
  • শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২

banglarbhoreBy banglarbhoreজুন ৫, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারি খালের দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খুঁটিকাটা-কাঁঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, খালটি স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলামের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ওই খালে মাছ ধরতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম (৩৩), বিএনপি নেতা আশরাফ হোসেন (৬০), বিএনপি কর্মী কবির হোসেন (২৬), জামায়াত-শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ (৩২), আরাফাত হোসেন (২৭), আক্তার হোসেন (২৬), নাজমা খাতুন (২২), মোমিন মোড়ল (৬৫) ও লায়লা বেগম (৬৫)। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী খালে জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলামের অনুসারীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।

পরবর্তীতে আহতদের হাসপাতালে নেয়ার পরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সেখানে বিএনপির কিছু কর্মী জামায়াত-শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদকে মারধর করে।

অন্যদিকে জামায়াত নেতা শাহিন হোসেন দাবি করেন, খালটির ইজারার মেয়াদ শেষ হলেও নতুন ইজারা না পাওয়া পর্যন্ত স্থানীয় দরিদ্র মানুষরা মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা করা হয়। আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম দাবি করেন, তিনি পুনরায় ইজারার জন্য আবেদন করেছেন এবং খালে মাছ চাষ চলমান ছিল। তার অভিযোগ, জামায়াত নেতার নেতৃত্বে রড ও শাবলসহ হামলা চালানো হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, সরকারি খালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা

জুন ৫, ২০২৬

হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.