Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
  • পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
  • নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
  • স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের

banglarbhoreBy banglarbhoreজুন ৮, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রহমত মিয়া তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

নিজের বিরুদ্ধে স্ত্রীকে মারধরে অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে সোমবার মহম্মদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে রহমত মিয়া বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে তার কাছে একটি প্লট দাবি করে আসছিলেন।

তিনি মহম্মদপুরে একটি প্লট করে দেয়ার প্রস্তাব দিলেও তার স্ত্রী তাতে রাজি হননি। বরং ঢাকায় একটি প্লট কিনে তার নামে লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রী, শাশুড়ি ও স্ত্রীর খালা তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এমনকি তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কালো জাদুর আশ্রয় নেয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

রহমত মিয়া বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

উল্লেখ্য, এর আগে রহমত মিয়ার স্ত্রী অভিযোগ করেছিলেন যে রাজশাহী থেকে মেয়েকে দেখতে এসে তিনি রহমত মিয়া ও তার পরিবারের সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন। তবে সংবাদ সম্মেলনে রহমত মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংবাদ সম্মেলনের তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান। তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

জুন ৮, ২০২৬

পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত

জুন ৮, ২০২৬

নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.