Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১০, ২০২৬

কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহ কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পাওয়ার ট্রিলার প্রতিযেগিতা। উপজেলার ফুলবাড়ি জব্বার স্যারের মটরের মাঠে বুধবার এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠজুড়ে হাজারো  মানুষের ঢল নামে।

আয়োজকদের সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জায়গায় পাওয়ার ট্রিলার প্রতিযোগিতা দেখে কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামের যুব সমাজ দীর্ঘদিন ধরে খেলাটি গ্রামে আয়োজনের জন্য স্বপ্ন লালন করে আসছিলেন। সে মোতাবেক বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের ১০ টি জেলার ২ শ ৫০ টি পাওয়ার ট্রিলার অংশগ্রহণ করে।

তবে সময় স্বল্পতার কারনে  ১২০ টি পাওয়ার ট্রিলাকে খেলা করাতে পারেন আয়োজক কমিটি। বাকিরা ফিরেন খেলা না করেই।

প্রতিযোগিতা উপলক্ষে এদনি সকাল থেকে কোটচাঁদপুরের ফুলবাড়ি জব্বার স্যারের মটরের মাঠে জড়ো হতে থাকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাওয়ার ট্রিলার। এরপর সকাল ১০ টা থেকে শুরু হয় প্রতিযোগিতা।

যা চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। খেলায় ১ম স্থান অধিকার করে খাশি ছাগল জিতে নিয়েছেন কোটচাঁদপুরের সারুটিয়া গ্রামের নাঈম হোসেন, দ্বিতীয় পুরস্কারের খাশি ছাগল পেয়েছেন যশোরের বাঘারপাড়ার মানিক বিশ্বাস।এ ছাড়া তৃতীয় ও চতুর্থ হয়েছেন দর্শনার  টনি হোসেন ও জয়নাল আবেদিন। পঞ্চমস্থান অধিকার করেছেন হরিণাকুণ্ডুর প্রান্ত ইসলাম ও ষষ্ঠ হয়েছেন যশোরের খাজুরার সবুজ হোসেন।

আয়োজক কমিটির শাহিন হোসেন ও তরিকুল ইসলাম বলেন, আমাদের জেলাসহ দেশের বিভিন্ন  জায়গায় পাওয়ার ট্রিলার প্রতিযোগিতা দেখেছি। সেই থেকেই ওই খেলাটি আমরা আয়োজনের চেষ্টা করি।

বৃষ্টি আর বৈরি আবহাওয়া উপেক্ষা করে বুধবার সকাল ১০ টা থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত চলে। আর এই খেলা দেখতে সকাল থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে জব্বার স্যারের মটরের মাঠে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন আয়োজনের খবরটি আমি পেয়েছি। শুনলাম অনেক মানুষ খেলাটি উপভোগ করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.