Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১১, ২০২৬

অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোনাতলা গ্রামের বাসিন্দা মোস্তফা মোল্যার পুকুরে গোসল করতে নেমেছিল মোক্তাদির ও ওয়াজেদ নামে দুই শিশু। তাদের বয়স প্রায় ১০ বছর। গোসলের সময় পুকুরের তলদেশে সন্দেহজনক কিছু বস্তু পেয়ে তারা তা বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বস্তুগুলো দেখে আগ্নেয়াস্ত্রের গুলি বলে সন্দেহ করলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর পুকুরের তলদেশ থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। আরও কোনো অস্ত্র বা গোলাবারুদ রয়েছে কি না, তা নিশ্চিত হতে বৃহস্পতিবারও পুকুরে তল্লাশি অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, কীভাবে এবং কোন উৎস থেকে গুলিগুলো পুকুরে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.