Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২০, ২০২৬

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২০, ২০২৬
Facebook Twitter WhatsApp
ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, গনতন্ত্রের সৌন্দর্য্য হলো ভিন্ন মতে ও ভিন্ন পথের মানুষের একটি সম্মিলন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি অন্যের পথ ও মতকে সহিষ্ণু আচরণে গ্রহণ করতে না পারি, তাহলে গণতন্ত্র বিশ্বাস করা দাবি করতে পারিনা।

গণতন্ত্রকে যদি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হয় এবং বাংলাদেশ রাষ্ট্রকে যদি আরো গণতান্ত্রিক রাষ্ট্রে বিকশিত করতে হয়। তাহলে সাংবাদিকদের ওপর অনেক দায়িত্ব এসে গেছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবে যশোরের অডিটরিয়ামে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত যশোর জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে এ রাষ্ট্র এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী ও জিয়া পরিবার যে পরিমাণ অপপ্রচারের শিকার হয়েছেন। এরপরও প্রধানমন্ত্রী তারেক রহমান সহিষ্ণু আচরণ প্রদর্শন করেছেন।

এত নিপিড়নের পরও আমরা যদি প্রতিশোধ নিতে চাই, তাহলে হয়তো সাময়িক জয় আসবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা কোন সুফল বয়ে আনবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মহাপরিচালক ফারুক ওয়াসিকের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ।

কর্মশালায় যশোর জেলার বিভিন্ন উপজেলার ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তি, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ

আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.