Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার
  • প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ
  • তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন
  • যশোর উপশহরে গৃহায়ণের উচ্ছেদের প্রতিকার ও পুনর্বাসন চেয়ে স্মারকলিপি
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা, নারীসহ আহত ৪
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মালয়েশিয়ায় ‘বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২’ সম্মাননা পেলেন কথা
  • বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২২, ২০২৬

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কটুক্তি ও সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ হোসাইনসহ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ থানার সামনে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শিরুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর কবীর, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আলিম,

নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ওসমান জীবন ও শেখ রাজু, শিমু রেজা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত, যুবদল নেতা রাইছুল ইসলাম, ছাত্রদল নেতা মফিজ, আজমির, বিল্লাল, সাগর, জাকিরসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে কালিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সরকার বিরোধী কার্যক্রম প্রতিহত করা এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

যশোর উপশহরে গৃহায়ণের উচ্ছেদের প্রতিকার ও পুনর্বাসন চেয়ে স্মারকলিপি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.