কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে ১১ জন মৎস্য চাষির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় ওই মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। মৎস্যচাষিদের মাঝে উপকরণ হিসেবে এয়ারেটর, মাছের খাবার, চুন, সার ও জিওলাইট দেয়া হয়।
এ সময় তাদের মাঝে পেঁপে গাছের চারাও বিতরণ করা হয়েছে।

