Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৬

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে শহরের প্রেসক্লাব যশোর চত্বরে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল কোর্ট মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা বাংলাদেশ বুলেটিনের দীর্ঘায়ু, সাফল্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।

যশোর জেলা প্রতিনিধি শহিদ জয়ের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক কে এম রফিক, সমাজের কাগজের সম্পাদক জি এম সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান মনি, যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, কালের কণ্ঠের ফিরোজ গাজী, মালেকুজ্জামান কাকা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার কোষাধ্যক্ষ সজন, এখন টিভির রিপন, সিনিয়র সাংবাদিক মির্জা বদরুজ্জামান টুনু, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি এস এম সোহেল,

লোকসমাজের মীর মঈন হোসাইন মুসা, বিপুল কান্তি সরকার, গোলাম মোস্তফা মুন্না, সাংবাদিক আলতাব হোসেন, খন্দকার আসাদুল ইসলাম শাওন, সময় টিভির আবুল কালাম আজাদ, লোকসমাজ পত্রিকার মাসুদ রানা বাবু, স্টার নিউজের জাহিদ হোসেন, বিজনেস মিররের জেলা প্রতিনিধি মোশারফ, নিউজ টোয়েন্টিফোরের বুলবুল শহিদ খান হিমেল, আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি মেহেদী হাসান স্বাক্ষরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।

প্রতিষ্ঠার নবম বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ বুলেটিন পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে-এমন প্রত্যাশা সবার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.