Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৬

সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
রবীন্দ্রনাথের মানবতার বানী আর নজরুলের দ্রোহ ও প্রেমের সুরে মুখর হয়ে উঠেছিল যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তন। সুরধুনী সংগীত নিকেতন যশোরের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব। সংগীত, আবৃত্তি ও নৃত্যের বর্ণিল পরিবেশনায় দুই মহাকবির সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলা সংস্কৃতির চিরায়ত সৌন্দর্যও উঠে আসে আনুষ্ঠানের নানা আয়োজনে।

দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্ব ছিলো রবীন্দ্র সংগীতভিত্তিক। বড়দের কোরাসে ‘ঐ মহামানব আসে’ পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় স্মরণোৎসবের। এরপর একে এক অংকন হালদার, আদৃতা চক্রবর্ত্তী, মঞ্জুরা রহমান, শ্যামল দাস, তিথি অধিকারী, দ্যুতি অধিকারী, মৌসুমী আক্তার, ললিতা বিশ্বাস ও তরিকুল ইসলাম রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

প্রেম প্রকৃতি, পূজা ও মানবমনের নানা অনুভূতির রঙে রঙিন এসব পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পরে ছোটদের কোরাসে ‘হারে রে রে’ এবং আনন্দলোকে গানের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। সমবেত আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের সংস্কৃতি, মনন ও জীবনবোধের অবিচ্ছেদ্য অংশ। তাদের সৃষ্টিকর্ম শুধু শিল্পের অনুষঙ্গ নয়, মানবিক সামাজ গঠনেও প্রেরণার উৎস। নতুন প্রজন্মের কাছে এই চেতনা পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।

দ্বিতীয় পর্বে নজরুল সংগীতের কোরাস ‘ঝড় এসেছে ঝড় এসেছে’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় নতুন আবেগ ও প্রাণচাঞ্চল্য। এরপর অংকন পাল, অহেনজিতা মৃধা, মনিরুজ্জামান মুকুল,প্রজ্ঞা দত্ত, অন্য বিশ্বাস সৌমিক সরকার ইউনরা মানহা, ফাল্গুনী সজ্জন, সুমন শেখ, অর্পণা সরকার, কৃষ্ণা ভক্ত, ডলি রহমান ও শচীন বর্মণ পর্যায়ক্রমে নজরুল সংগীত পরিবেশন করেন।

প্রেম, বিরহ, ভক্তি ও দ্রোহের নানা সুরে সমৃদ্ধ এসব পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। ছোটদের কোরাস ‘শুকনো পাতার নুপুর পায়ে’ পরিবেশনের পর সমাপনী নৃত্য ‘চুড়ির তালে নুড়ির মালা’ অনুষ্ঠানকে এনে দেয় এক নান্দনিক পরিণতি।

অনুষ্ঠান উপস্থাপনা করেন তরিকুল ইসলাম। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ললিতা বিশ্বাস, মৌসুমী আক্তার, অপর্ণা দাস ও শচীন বর্মণ।

সুর, ছন্দ, আবৃত্তি ও নৃত্যের সম্মিলিত আয়োজনে স্মরণোৎসবটি হয়ে ওঠে দুই মহাকবির সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য সাংস্কৃতিক আয়োজন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দর্শক-শ্রোতাদের প্রাণবন্ত উপস্থিতি এবং শিল্প-সংস্কৃতির প্রতি আন্তরিক অনুরাগের উজ্জ্বল প্রকাশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.