Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৯, ২০২৬

জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৩০ হাজার ৩৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৩৫২ টাকা। প্রারম্ভিক জের ৪ লাখ ১৬ হাজার ৬৪২ টাকা এবং অর্থবছর শেষে ৯ লাখ ২২ হাজার ২৯০ টাকা উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

রাজস্ব আয়ের প্রধান উৎস হিসেবে স্থাবর সম্পত্তি হস্তান্তর বাবদ ১ কোটি ৮ লাখ টাকা, গৃহ ও ভূমি কর থেকে ৮২ লাখ টাকা, হাট-বাজার ইজারা থেকে ৪৮ লাখ টাকা এবং পেশা ও ব্যবসা লাইসেন্স থেকে ৩২ লাখ টাকা ধরা হয়েছে।

উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই ৪৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ খাতে অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ, সড়ক উন্নয়ন ও স্ট্রিট লাইট স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক আশরাফুল আলম রাসেল বলেন, এ বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, বরং জীবননগর পৌরসভার টেকসই উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা বাস্তবায়নের একটি রূপরেখা। এ লক্ষ্য অর্জনে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন।

বাজেট ঘোষণা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.