Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৯, ২০২৬

শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

শ্যমানগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারের খেয়াঘাট সংলগ্ন হারুন হার্ডওয়ারের দোকানের ভেতর থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উদ্ধার হওয়া অজগরটি নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। প্রতক্ষদর্শীরা জানান, সুন্দরবন একটি বিশাল আকৃতির অজগর কোনোক্রমে লোকালয়ে চলে আসে এবং ওআ দোকানে আশ্রয় নেয়। পরে সোমবার সকালে দোকান খুলতেই বড় সাপ দেখে লোকজন একত্রিত হয়ে সাপটি আটক করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।

এদিকে, দোকানের ভেতরে বিশাল অজগর সাপ এমন খবরে মুহূর্তেই উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়।

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি।

বনবিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে তারা জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.