Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
  • ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজগঞ্জ ডিগ্রি কলেজ, তদন্তে ৭ সদস্যের কমিটি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর অন্যতম প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ১৭ অথবা ১৮ জুলাই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণসভা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফকে আহ্বায়ক, সদস্যসচিব আব্দুল মালেককে যুগ্ম আহ্বায়ক এবং জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদকে সদস্যসচিব করে স্মরণসভা উদযাপন কমিটি গঠন করা হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ। এতে উপস্থিত ছিলেন প্রয়াত আলী হোসেন মনির কন্যা ফারজানা আলী অনি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, যোগেশ দত্ত, জাসদ নেতা আহসানুল্লাহ ময়না, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবু হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, এএসএম কবির ও ইঞ্জিনিয়ার রুহুল আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, আলী হোসেন মনি মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি মর্যাদাপূর্ণ স্মরণসভার আয়োজন করা হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি গত ১২ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.