শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার নাভারণে ১১ দলীয় জোটের উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় নাভারণ বাজারে আয়োজিত গণমিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, শার্শা উপজেলা জামায়াতের আমির ফারুক হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা প্রচার সেক্রেটারি মুকবুল হুসাইন, কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক ইনামুল হক, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আহমেদ আলীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে।
একই সঙ্গে তারা দেশের স্বার্থে জনমতের প্রতি সম্মান জানিয়ে গণরায় বাস্তবায়নের দাবি জানান।

