Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রাজ্জাক, সম্পাদক জিলহাজ
  • ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ফের আন্দোলনে নামছে যশোরবাসী
  • রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৪, ২০২৬

হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে চলমান সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি খননকাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

শনিবার খাল খনন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কৃষিবান্ধব সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা। সিরিজ খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে পানির সুষম ব্যবহার নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধারের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতেও সরকার কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখনন কাজ শেষ হলে হৈবতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার ফসলি জমির জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন ও স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.