Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রাজ্জাক, সম্পাদক জিলহাজ
  • ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ফের আন্দোলনে নামছে যশোরবাসী
  • রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • কালিগঞ্জে সেলাই মেশিন, বাইসাইকেলসহ ক্রীড়া সামগ্রি বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৪, ২০২৬

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রাজ্জাক, সম্পাদক জিলহাজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রাজ্জাক, সম্পাদক জিলহাজ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে জিলহাজ হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর চত্বরে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচন কেন্দ্র এলাকায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন পদের প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনে মোট ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে আসাদুজ্জামান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক পদে ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক পদে এস এম আসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আল আমিন, প্রচার সম্পাদক পদে আজিবর রহমান, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন এবং সদস্য পদে নুর আলী নির্বাচিত হন। এর মধ্যে সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোট গণনার দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম তৌহিদুর রহমান। এ সময় তাকে সহযোগিতা করেন কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু, আব্দুল্লাহ হুসাইন ও আসাদুজ্জামান।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকরা। তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করে হকারদের অধিকার ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি

হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.