Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৪, ২০২৬

চৌগাছায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জনসমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জনসমাবেশ
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় বর্ণাঢ্য মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হন। পরে একটি বিশাল মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা আমির গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন।

সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম, মাস্টার কামাল আহাম্মেদ, মাওলানা গিয়াস উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক হাসানুজ্জামান এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ আবু সাইদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.