Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৪, ২০২৬

যশোরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য যশোর জেলা। শনিবার বিকেল ৪টার দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির গোলাম রসুল, জামায়াতের যশোর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, এনসিপি যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, জামায়াত নেতা অধ্যাপক শামসুজ্জামান, গোলাম কুদ্দুস, মনিরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বহু মানুষ জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায়। তবে দেশ থেকে ফ্যাসিস্টর বিতারিত হলেও এখন ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। বর্তমান সময়ে দেশে মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব সমস্যা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ নেতৃবৃন্দ তিন দফা দাবি উত্থাপন করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে, এছড়া শহীদ ওসমান বিন হাদী হত্যার সঙ্গে জড়িতদের দেশে এনে বিচারের আওতায় আনা এবং সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে হবে।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করেন নেতৃবৃন্দ। গণমিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে যশোর সিভিল কোর্ট মোড় হয়ে মনিহার চত্বর গিয়ে শেষ হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.