Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৪, ২০২৬

যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় নবনির্মিত সড়কের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রকল্পের আওতাধীন ‘ফ্যাজ-০১’ প্যাকেজের অধীনে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নবনির্মিত সড়কটি চুড়ামনকাটি জিসি (গ্রোথ সেন্টার) থেকে শুরু হয়ে বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া হয়ে কায়েমখোলা জিসি পর্যন্ত বিস্তৃত। সড়কটির মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৭৪ কিলোমিটার।

সড়কটির ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সড়ক চালুর ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে গতি আসবে। বিশেষ করে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে বড় বাজারে পৌঁছে দিতে পারবেন।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, শুধু সড়ক ও অবকাঠামো নির্মাণ করলেই চলবে না, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই টেকসই সড়ক যোগাযোগের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডি ও ডবঈঅজঊ প্রকল্পের প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নবনির্মিত সড়কটি চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.