Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৪, ২০২৬

শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য, রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষ্ণ সরকারের ওপর হামলার ঘটনায় জড়িত রাজেন্দ্র ওরফে রাজু একজন সন্ত্রাসী ও মাদকসেবী। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, শ্রমিকনেতাদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের উদ্যোগ নেয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.