Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • লক্ষাধিকের বদলে ৩০ হাজার চামড়া রাজারহাটে ব্যবসায়ীদের মাথায় হাত
  • আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির সামগ্রি বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৫, ২০২৬

আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির সামগ্রি বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির সামগ্রি বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

আশাশুনি সংবাদদাতা :
সাতক্ষীরার আশাশুনিতে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (এডিপি) থেকে ৪৪ লাখ ২৪ হাজার ৭৭৯ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রি বাছাইকৃত উপকারভোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার উপকারভোগীদের হাতে সামগ্রি তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তজা, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বাছাইকৃত উপকারভোগীদের মাঝে ১১টি ব্যাটারিচালিত ভ্যান, ৩৩টি সেলাই মেশিন, ৩৩টি বাইসাইকেল, ৯৯টি সিলিং ফ্যান, ২৪ জোড়া স্কুল বেঞ্চ, ২২টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০৩টি ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.