Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • লক্ষাধিকের বদলে ৩০ হাজার চামড়া রাজারহাটে ব্যবসায়ীদের মাথায় হাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৫, ২০২৬

যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোরা প্রতিবেদক :
যশোর শহরের বড় বাজার এলাকার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে এই চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ছোট পুরোহিত উত্তম কুমার লাহড়ী জানান, মন্দিরটি দোতলা বিশিষ্ট। নিচতলায় প্রতিমা রাখা আছে। সেখানে পূণ্যার্থীরা আসেন। প্রতিমার সামনের স্থানে ছোট একটি দানবাক্স রয়েছে।

এছাড়া নিচতলায় দুটি পিলারের গায়ে বড় দুটি দানবাক্স রাখা থাকে। বছরে একবার ওই তিনটি দানবাক্স খোলা হয়। এ সময় ওই বাক্সগুলো থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া গেছে। এবার এক বছরের কাছাকাছি হয়েছে। বছর পূর্ণ হলে তারা দানবাক্সগুলো খুলতেন।

তিনি আরও বলেন, গত শনিবার রাতে মন্দিরের দরজা বন্ধ ছিলো। মন্দিরের একটি ঘরে তারা ঘুমিয়ে ছিলেন। পরদিন রোববার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের ভেতর এসে দেখতে পান, ৩টি দানবাক্স নেই। পরে খোঁজাখুঁজি করে ছাদে গিয়ে তালা ভাঙা অবস্থায় দানবাক্সগুলো দেখতে পান।

পরে সিসি ক্যামেরায় অল্প ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, রোববার রাত সাড়ে ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির চলাচল করছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই চোর। কোনো উপায়ে ছাদে উঠে নিচে নেমে দানবাক্স নিয়ে টাকা লুট করেছে। খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর আমানউল্যাহ ঘটনা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.