মাগুরা সংবাদদাতা
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মাগুরায় চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট আট লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত আল নায়হান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
আলোচনা শেষে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় ঋণগ্রহীতাদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।

