বাংলার ভোর প্রতিবেদক
যশোর উপশহর সেভ সোসাইটির উদ্যোগে ১৬ জন দুঃস্থ ও উপকারভোগীর মাঝে দুটি করে মোট ৩২টি ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিক।
সভাপতিত্ব করেন সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ল্যাম্ফের নির্বাহী পরিচালক আহসান হাবীব, সৃষ্টিশীল মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ছায়েরা খাতুন এনজিও সমন্বয়কারী ও আমরা করবো জয়ের নির্বাহী পরিচালক শেখ রাকিবু ইসলাম নয়ন প্রমুখ।

