বাংলার ভোর প্রতিবেদক
চলতি মাসেই যশোরে শুরু হবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভায় বলা হয় আগামী ১৭ বা ১৮ জুলাই শহরের টাউন হল মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। এ সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একই সাথে মেলায় শ্রেষ্ঠ স্টল মালিককে পুরস্কৃত করা হবে ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সামাজিক বন কর্মকর্তা
অমিতা মন্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, বনবিভাগের উপজেলা ফরেস্টার আকিব শাওন, রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানসহ নার্সারির মালিকরা উপস্থিত ছিলেন।

