Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৮, ২০২৬

সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের দাউদ গাজীর রাড়ির সামনে সিমানার খালের ওপর নির্মিত একটি পাকা সেতু সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না। সেতুর দুই পাশে রাস্তা নির্মাণ না হওয়ায় চার থেকে পাঁচটি গ্রামের মানুষ এবং শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের মই ও অস্থায়ী সাঁকো ব্যবহার করে খাল পারাপার করছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি এখন কার্যত অচল হয়ে পড়ে আছে। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ না হয়ে উল্টো দুর্ভোগ বেড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে সিমানার খালের ওপর প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজ।

এদিকে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক মাস আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি এখনও পানিবেষ্টিত অবস্থায় রয়েছে। ফলে পার্শ্বেখালী, মিরগাং, কালিঞ্চী, ঠাকুরঘেরী ও টেংরাখালী গ্রামের বাসিন্দারা এখনও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করে খাল পার হচ্ছেন। শিক্ষার্থীরাও বই-খাতা নিয়ে ভয়ে ভয়ে ওই সাঁকো দিয়ে চলাচল করছে।

সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ

টেংরাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ গাজী বলেন, “সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু ওঠানামার কোনো রাস্তা নেই। কবে মাটি ফেলে সংযোগ সড়ক করা হবে, তা জানি না।” তিনি অভিযোগ করেন, সেতু নির্মাণের সময় ভেকু মেশিন দিয়ে গভীরভাবে মাটি কাটার কারণে তার বসতঘর খালের ভাঙনে বিলীন হয়ে গেছে। বিষয়টি ঠিকাদার ও পিআইও কার্যালয়কে জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম অভিযোগ করেন, সেতু নির্মাণস্থল থেকে মাটি উত্তোলন করে বিক্রি করায় এখন সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটি পাওয়া যাচ্ছে না। এছাড়া দুই পাশ থেকে অতিরিক্ত মাটি কাটার ফলে রাস্তা ভেঙে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, “সেতুর কাজ শুরুর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের কিছুই জানানো হয়নি। আমরা এ অনিয়মের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং রাস্তার দুই পাশে পাইলিং দিয়ে টেকসই সংযোগ সড়ক নির্মাণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, “ঠিকাদারকে বিষয়টি জানানো হয়েছে। বৃষ্টিপাত কিছুটা কমলেই সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.